দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
দিনাজপুর পৌরসভার পুষ্টিমান বৃদ্ধিকরণ কর্মপরিকল্পনার সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এবং সাসটেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (এসএএফ) বাংলাদেশের সহযোগিতায় নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের সমন্বয়ে গত বুধবার ১৭ জুন, ২০২৬ তারিখে দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম (দুলাল) মিলনায়তনে এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ২৯ জন সরকারি, বেসরকারি, পুষ্টি বিশেষায়িত সংস্থা, সুশীল সমাজ, যুব ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন নাইস প্রকল্পের ব্যবস্থাপক মোশফিকুল আলম তালুকদার।
সভায় নাইস প্রকল্প ও দিনাজপুর পৌরসভার সমন্বয়ে পুষ্টি বিষয়ক কার্যক্রম উপস্থাপন করা হয়। কমিটির সকল সদস্যদের স্ব স্ব সংস্থার বছরব্যাপী পুষ্টি কর্ম পরিকল্পনার পর্যালোচনা করা হয় এবং কর্মপরিকল্পনার কার্যক্রমগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন ও পরিকল্পনা শীর্ষক আলোচনা হয়।
এই ত্রৈমাসিক সভাতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোর্শেদ আলী খান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এ টি এম নাজমুল হুদা, দিনাজপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মামুন হাসান চৌধুরী, দিনাজপুর ভোক্তা অধিকারের সহকারী-পরিচালক মোঃ বোরহান উদ্দিন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ও নিউট্রিশনের ফোকাল পার্সন মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভলপমেন্ট ক্লাবের সভাপতি রোখসানা আফরোজ, দিনাজপুর নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায় ও অন্যান্য কর্মকর্তাসহ প্রমূখ ব্যাক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে পৌর সভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন বলেন, “আমাদের নিজ দায়িত্বে এই কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠান কিংবা সংস্থার সহযোগিতা নিতে হবে। বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়ে পৌরসভার সাথেও আপনারা সমন্বয় করতে পারেন, পৌরসভা সব সময় এই বিষয়ে পাশে থাকবে” এবং এর মধ্য দিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভাটির সঞ্চালনায় ছিলেন সোহেল আহমেদ, মাঠ সমন্বয়ক, নাইস প্রকল্প, এসএএফ বাংলাদেশ।
















