ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৬১৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গত মঙ্গলবার (১৭ জুন) উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত অতিথিরা সুবর্ণচর থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মাধ্যমে ২০ জেলায় একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ও পরিবারভিত্তিক কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৬১৫টি পরিবারের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এন এম নাছির উদ্দীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশিদ আজাদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে এবং পরিবারভিত্তিক কল্যাণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সরকারি সহায়তা এবং উন্নয়নমূলক সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
তারা আরও বলেন, একটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে শুধু আর্থিক সহায়তা নয়, বরং পরিকল্পিত সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাও জরুরি। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি কার্যকর উদ্যোগ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এ সময় ভবিষ্যতে কর্মসূচির পরিধি আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। ফ্যামিলি কার্ড পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

আপডেট সময় :