ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসার ছাত্র নিহত

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। গতকাল রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, মাগরিবের নামাজ পড়ার জন্য মাদ্রাসায় অজু খানায় অজু করার সময় বজ্রপাতে ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুরের বাদল মিয়ার পুুত্র জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের পুত্র আবু রায়হান ও একই এলকার বাসিন্দা আবু জাফর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসার ছাত্র নিহত

আপডেট সময় :