ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আলফাডাঙ্গায় উদ্বোধন হলো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের পর্দা ওঠে।
জাতীয় পতাকা উত্তোলন ও খেলোয়াড়দের পরিচিতি পর্বের মাধ্যমে, টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), ফকির মোঃ তাইজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার, উপজেলা পি আই ও মোঃ সৈকত হোসেন সাগর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান, সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমানসহ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
খেলার উপস্থাপনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রফেসর মাহিদুল হক ও মিলন কুমার সরকার,
উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলফাডাঙ্গায় উদ্বোধন হলো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় :