ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

স্কাউটসের খুলনা অঞ্চলের এএলটি মনোনীত হয়েছেন শিক্ষক বকুল

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জন্য গৌরবের একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। উপজেলার ৯৪ নম্বর খলিসাকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বকুল হোসেন বাংলাদেশ স্কাউটসের খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার (এএলটি) হিসেবে মনোনীত হয়েছেন। দৌলতপুর উপজেলা থেকে এই পদে মনোনীত হওয়া তিনিই প্রথম ব্যক্তি।
স্কাউটিং ও শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা এবং সক্রিয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ২৯ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর, ঢাকা থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। স্মারক নং: বাঃ স্কাঃ (প্রশিঃ-৬১৬)/৩৭৫২(৭৫)/২০২৬-এর মাধ্যমে বাংলাদেশ স্কাউটসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে আনুষ্ঠানিকভাবে খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনারের দায়িত্ব অর্পণ করেন।
বকুল হোসেনের রয়েছে সমৃদ্ধ শিক্ষাগত যোগ্যতা। তিনি বাংলা বিষয়ে বিএ (সম্মান) ও এমএ সম্পন্ন করার পাশাপাশি সমাজবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তাঁর রয়েছে বিএসএস (পাস), বিএড এবং এমএড ডিগ্রি।
স্কাউটিং আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে তিনি বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ, নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই অর্জনে স্থানীয় শিক্ষকমহল, স্কাউট নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব খুলনা অঞ্চলের স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৌলতপুর উপজেলার শিক্ষা ও স্কাউটিং অঙ্গনের জন্য এ অর্জন একটি স্মরণীয় ও গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্কাউটসের খুলনা অঞ্চলের এএলটি মনোনীত হয়েছেন শিক্ষক বকুল

আপডেট সময় :