ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পিরোজপুরে প্রতি বুধবার জেলা প্রশাসকের গণশুনানি

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বাড়ানো, জনভোগান্তি নিরসন এবং দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে পিরোজপুরে প্রতি বুধবার নিয়মিত গণশুনানি করবেন জেলা প্রশাসক।

এ গণশুনানিতে জেলার নাগরিকরা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, আবেদন, পরামর্শ এবং সরকারি সেবাসংক্রান্ত বিষয় সরাসরি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করতে পারবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলার সর্বস্তরের নাগরিককে গণশুনানিতে অংশ নিয়ে তাঁদের সমস্যা ও মতামত তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে প্রতি বুধবার জেলা প্রশাসকের গণশুনানি

আপডেট সময় :