ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

লিভার সিরোসিসে আক্রান্ত সিরাজুলের পাশে নগরকান্দার ইউএনও

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের লিভার সিরোসিসে আক্রান্ত অসহায় সিরাজুল ইসলামের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। এ সময় তিনি সরকারি তহবিল থেকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

বুধবার সকাল ১১টার দিকে ইউএনও সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আরও সহায়তার আশ্বাস দেন।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত সিরাজুল ইসলাম অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে।

সরকারি সহায়তা পেয়ে সিরাজুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও ইউএনওর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিভার সিরোসিসে আক্রান্ত সিরাজুলের পাশে নগরকান্দার ইউএনও

আপডেট সময় :