ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চিংড়ি মাছে জেলি মিশিয়ে ওজন বাড়ানোয় ব্যবসায়ীকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারে চিংড়ি মাছে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বাড়িয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি মিশিয়ে ওজন বাড়ানোর সত্যতা পাওয়া যায়। পরে মনীষা ফিশিং হাউসের স্বত্বাধিকারী উত্তম কুমার মণ্ডলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ইউএনও অমিত দত্ত বলেন, ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

চিংড়ি মাছে জেলি মিশিয়ে ওজন বাড়ানোয় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় :