ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক, ২০ দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর ইউনিয়নে ইয়াবাসহ রুবেল নামের এক ব্যক্তিকে আটকে পর ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দনগর ইউনিয়নের মুন্সীহাট উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহ হলে রুবেলকে আটক করে স্থানীয় জনতা। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে হেফাজতে নেন এবং উদ্ধার হওয়া মাদক জব্দ করেন।
পরবর্তীতে আটক রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী দণ্ড কার্যকরের জন্য তাঁকে তাৎক্ষণিকভাবে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের তাৎক্ষণিক ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে এলাকাকে মাদক মুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান আরও জোরদার করার দাবি জানান তাঁরা।
















