ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য Logo কুড়িগ্রামে ১০ ফুটের অজগর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য Logo তালায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি শিক্ষক কারাগারে Logo ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অপহরণ-ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo নবীনগরে আইনশৃঙ্খলা সভা, নির্বিঘ্ন সেবা নিশ্চিতের তাগিদ Logo পাবনায় ডিবি পরিচয়ে ছিনতাই: মূল হোতা গ্রেপ্তার, ৯০ হাজার টাকা উদ্ধার Logo সালথায় বিশেষ অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস Logo লালপুরে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ গেল একজনের Logo তারাকান্দায় পরিচ্ছন্নতা অভিযান, শব্দদূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি Logo টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

সংসদে সম্পূরক বাজেট পাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৩-২৪ অর্থবছরের ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (১০ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২৪ সংসদে তোলেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

৩০ জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই সম্পূরক বিল আনা হয়।

চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ২২টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে ৩৭ হাজার ৮১৭ কোটি টাকা। সার্বিকভাবে ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বাজেট হয়েছে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।

সম্পূরক বাজেটে সর্বোচ্চ ৮ হাজার ১৫৭ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা পেয়েছে কৃষি মন্ত্রণালয়। সম্পূরক বাজেটে ২০টি দাবির বিপরীতে ৬৬টি ছাঁটাই প্রস্তাব দেন চারজন সংসদ সদস্য। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দুটি মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদে সম্পূরক বাজেট পাস

আপডেট সময় :