ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে ইবি শিক্ষক সমিতি

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দফায় তিনদিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

অর্থ মন্ত্রনালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, অষ্টম জাতীয় বেতনস্কেল সংশোধনের দাবিতে আন্দোলনকালে প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ২৫, ২৬, ও ২৭ তারিখে অর্ধদিবস কর্মবিরতি এবং প্রতিদিন এক ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (২৪জুন) ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাদের অপর দাবিগুলো হলো, প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।

কর্মবিরতিই নয়, প্রতিদিন এক ঘন্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষণা অনুযায়ী তারা এ কর্মসূচি পালন করবেন। ঈদুল আযহার ছুটির আগেও একই দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও কর্মবিরতি করেন শিক্ষকরা।

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উক্ত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে। প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

এ বিষয়ে ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আগামী ৩০ জুলাই আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করবো। পরীক্ষাসমূহ এর আওতার বাইরে থাকবে। এতেও দাবি না মানা হলে আমরা পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি করবো। ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম আমরা বর্জন করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে ইবি শিক্ষক সমিতি

আপডেট সময় :