ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দৈনিক গণমুক্তির সোনারগাঁ প্রতিনিধি আবুল বাশারের মেয়ের ইন্তেকাল: গণমুক্তি ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের শোক Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা নেই : র‌্যাব ডিজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ

বাংলাদেশে আর কখনও জঙ্গিবাদের উত্থান হবে না বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

সোমবার (১ জুলাই) গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযানে এখন আর আগের মতো জঙ্গি তৎপরতার তথ্য নেই। জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন নিরাপদ একটি দেশ। বাংলাদেশে আর কখনও জঙ্গিবাদের উত্থান হবে না।

জঙ্গি নির্মূলে বাংলাদেশ কতটুকু সফল জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, ২০১৬ সালের এই দিনে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। সে ঘটনায় বিদেশি নাগরিকসহ পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়। পরবর্তীতে র‌্যাব ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করতে সক্ষম হয়। অনেক জঙ্গিকে আটক করে হয়।

জঙ্গি দমনে র‌্যাবের সফলতা নিয়ে তিনি বলেন, র‌্যাব শুরু থেকেই জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। জঙ্গিবাদের বিষয়ে র‌্যাবের নজরদারি রয়েছে। র‌্যাব এখন একটি আধুনিক এবং পেশাদার বাহিনী। ভবিষ্যতে এ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। র‌্যাবের সেই সক্ষমতা আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা নেই : র‌্যাব ডিজি

আপডেট সময় :