ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

লন্ডন নয়, উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে পৌছেন শেখ হাসিনা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৮৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডন নয়, ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে পৌছেন শেখ হাসিনা। ভারতের রাজধানী দিল্লীর সীমান্তবর্তী উত্তর প্রদেশের অবস্থিত গাজিয়াবাদে ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে পৌছান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সঙ্গে রয়েছেন তাঁর ছোট বোন শেখ রেহানা। শেষ পর্যন্ত হাসিনা ভারতেই রাজনৈতিক আশ্রয়ে থাকবেন না কি লন্ডনে যাবেন, তা নিয়ে জল্পনা রয়েছে।

সোমবার বেলা ১২টা নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সামরিক কপ্টারে দেশত্যাগ করেন এবং তিনটে নাগাদ ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌছান।

শেখ হাসিনা প্রাথমিকভাবে ত্রিপুরায় আগরতলায় নামার পর সেখান থেকে তাকে আসাম রাইফেলসের সপ্তরে নিয়ে আসা হয়। সেখান থেকে তিনি যান গাজিয়াবাদে। যদিও হাসিনা ভারতেই রাজনৈতিক আশ্রয়ে থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

কোনও কোনও সূত্রে জানা গিয়েছে, হাসিনা লন্ডনে আশ্রয় নিতে পারেন। হাসিনার ভবিষ্যৎ নিয়ে আপাতত পররাষ্ট্র পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তিনি বলেন, অন্তর্র্বতী সরকার গঠন করে দেশ চালানো হবে।

সি-১৩০ পরিবহন বিমানে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানটি ভারতীয় বায়ুসেনার সি-১৭ এবং সি-১৩০ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট হ্যাঙ্গারের কাছে পার্ক করা হবে।

সূত্র জানায়, গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর থেকে ভারতীয় বিমান বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির দ্বারা বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডন নয়, উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে পৌছেন শেখ হাসিনা

আপডেট সময় :