ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ, বরগুনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬১১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর কবির ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনায় বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্রের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা থেকে আসা পুলিশের একটি টিম বুধবার (১৪ আগস্ট) সকাল ৬টা নাগাদ বরগুনা পৌরসভার আমতলার পাড় এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা এবং বিশৃঙ্খলা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে একটি পুলিশ টিম এসে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে গেছে।

পুলিশ সূত্রের খবর, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বরগুনায় বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এই নেতা। ফেসবুকে ভাইরাল তিন মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। এ সময় জাহাঙ্গীর কবীর শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।

জবাবে শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন? আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ, বরগুনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় :