ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চিকিৎসকদের কর্মসূচি স্থগিত

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসের প্রেক্ষিতে ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন চিকিৎসকরা।

হাসপাতালের জরুরি বিভাগসহ ইনডোরের গুরুত্বপূর্ণ বিভাগ চালু থাকবে। তিনি আরও জানান, এখন থেকে ঢামেক হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের পর সবাই কাজে ফিরবেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে চিকিৎসকদের দাবি যৌক্তিক জানিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, তাদের সঙ্গে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির উপচার্যের কাছে জানতে চাওয়া হবে, হামলায় কারা ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিকিৎসকদের কর্মসূচি স্থগিত

আপডেট সময় :