ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

ইসরাইলী বিমান ঢাকায় আসেনি : বেবিচক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলী বিমান ঢাকায় আসেনি। ঢাকা-তেল আবিব কূটনৈতিক সম্পর্ক নেই, অথচ সরাসরি ফ্লাইট শাহজালালে বিভিন্ন সংবাদমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর সংবাদমাধ্যমে ব্যাখ্যা পাঠিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংস্থাটি বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছে, বাংলাদেশ ও ইসরাইলের মধ্যে বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরাইলের কোনো বিমান বাংলাদেশে অবতরণ করেনি।

শনিবার (১৩ এপ্রিল) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরাইল থেকে বিমান এলো ঢাকায় শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন সংস্করণে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি সংস্থার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে তৈরি পোশাক পরিবহনে গত ৭ এপ্রিল একটি বিমান তেল আবিব থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে ও কার্গো নিয়ে রাত ১১টা ৫৫ ঘটিকায় ঢাকা থেকে উড্ডয়ন করে।

অপর বিমানটি গত ১১ এপ্রিল তারিখ রাতে ঢাকায় অবতরণ করে ও মধ্যরাত সাড়ে ১২ টায় কার্গো নিয়ে ঢাকা ছেড়ে যায়। দুটি বিমানই মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত এবং সে দেশের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং ইউরোপের একটি গন্তব্যে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলী বিমান ঢাকায় আসেনি : বেবিচক

আপডেট সময় :