ইসলামপুর ইসলামিক কনফারেন্স
- আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর পৌর শহরে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু -কিশোর প্রতিযোগিতায় ইসলামপুর উপজেলার সর্বাধিক পুরস্কার প্রাপ্ত এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কার বিজয়ী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামিক কনফারেন্স গত শনিবার বাদমা গরিব মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কনফারেন্সে ইসলামপুর জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিশিষ্ট লেখক, গবেষক ওকারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েতউল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্রাহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ জোবায়দুল ইসলাম। প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামি বিশ্ব বিদ্যালয় অব সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশের প্রভাষক ড. মোহাম্মদ রেজাউল করীম আলমাদানী, বিশেষ আলোচক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি গুঠাইল মহিলা টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান সিরাজ, আলহাজ্ব মো. আব্দুরুফ মাস্টার, মো. ফজলুল হক মাস্টার, আমিনুর ইসলাম মাস্টার, মানিকুল ইসলাম মাস্টার, হুমায়ুন কবির, আদম আলী মাস্টার, মো. রেজিন আহসান প্রমুখ বক্তব্য রাখেন। আরজগুজার অত্র মাদরাসার সভাপতি আলহাজ্ব জছিম উদ্দিন বিএসসি, ধন্যবাদান্তে পরিচালক আব্দুল্লাহিল কাফি রকিক।


















