ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসলামপুরে মাদক ও ইভটিজিংবিরোধী মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক ও ইভটিজিং প্রতিরোধে জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ।

মানববন্ধনে বক্তব্য দেন মাদরাসার সুপার মাওলানা ছামিউল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম ফকির এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকার।

বক্তারা বলেন, মাদক ও ইভটিজিং ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

ইসলামপুরে মাদক ও ইভটিজিংবিরোধী মানববন্ধন

আপডেট সময় :