ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

একুশে বইমেলায় মোংলা সাহিত্য পরিষদের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৬২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে জীবন বিসর্জন দেয়া ভাষা শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গ করে দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলার ঐতিহ্যবাহী সংগঠন মোংলা সাহিত্য পরিষদের ব্যানারে এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’। মোংলার ৩১ জন লেখকের ৮৯ টি কবিতা নিয়ে মোংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে চতুর্থ যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’।

এবারের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’ বইটিতে প্রকাশ পেয়েছে মোংলার প্রথিতযশা কবি সাহিত্যিকদের কবি মনে লুকায়িত অজানা সব অনুভূতি ও স্বকীয় চিন্তা চেতনা, চিরন্তন আবেগ, মোহ ও ভালোবাসা। ঠিক তেমরি মুদ্রার অপর পৃষ্ঠে লেপ্টে থাকার মত অসন্তোষ, দুঃখ, হতাশা- যন্ত্রনার রুপটিও বাদ পড়েনি একেবারেই। সমান্তরালে দ্রোহ, প্রতিবাদ, বলিষ্ঠ লেখনী, দেশপ্রেম ও মানবতার বন্দনা সবকিছু মিলে এবারের প্রকাশনা।

মোংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা ও সাপ্তাহিক মেছেরশাহ্ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল বলেন, প্রতিবছর অমর একুশে বইমেলা উপলক্ষে মোংলার প্রথিতযশা পেশাদার, অপেশাদার কবি সাহিত্যিকদের লেখা নিয়ে মোংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়। ‘বিষন্ন মেঘ’ কাব্যগ্রন্থে প্রবীণ কবি সাহিত্যিকদের পাশাপাশি অনেক নবীন লেখকের কবিতা প্রকাশ করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে মোংলার সাহিত্যাঙ্গন আরো সমৃদ্ধ হবে।

এবারের যৌথ কাব্যগ্রন্থে মোংলার যেসকল লেখকের কবিতা প্রকাশিত হয়েছে তারা হলেন- শেখ মো. সাইফুল্লাহ, শুক্লা বোস, সুরাইয়া সাথী, মাহমুদা সুলতানা, রোজী সিদ্দিকী, এস.পি চক্রবর্তী, তারেক বিন সুলতান, জাহির কামাল, নরেশ চন্দ্র হালদার, মো. কামাল হোসেন, তাপসী মন্ডল, মো. শামীম ছোবহান, মিনা আনাস্তাসিয়া সরকার, শামীম হাচান, বিয়াজ মাহমুদ, জুঁই অধিকারী, এ. কে মন্ডল, ইয়াসমিন আক্তার, হিমাঙ্গীনি মন্ডল, ফকির আব্দুল্লাহ আল ইসলাম, মেহেরুন ইসলাম, দীপা বিশ্বাস, অসীম কুমার পোদ্দার, সাগরিকা শিকদার, শেখ আসাদুজ্জামান দুলাল, তমা মন্ডল বর্ষা , শেখ ইউসুফ রহমান সিফাত, রবিউল ইসলাম খাঁন, এলমা আক্তার, মো. এনামুল হক, ডা. মোঃ নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একুশে বইমেলায় মোংলা সাহিত্য পরিষদের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’

আপডেট সময় :