ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

কক্সবাজারে এক প্রতিষ্ঠান থেকেই ৫৩০ বস্তা পলিথিন জব্দ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করেছে র‌্যাব। পলিথিন মজুত রাখার অপরাধে এইচ. জে. এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবুল কালাম চৌধুরীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জরিমানার আওতায় আসা এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামরুল হাসান (৩০) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড তারাবনিয়ারছড়া এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে।

র‌্যাব-১৫ এর কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কক্সবাজার শহরে বিভিন্ন স্থানে পরিবেশ আইন পরিপন্থি পলিথিনের অবৈধ কারখানা ও গোডাউন রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে র‌্যাবের একটি দল মাঝিরঘাট এলাকায় এইচ.জে. এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালায়। এসময় গুদামে অবৈধভাবে মজুত রাখা ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে এক প্রতিষ্ঠান থেকেই ৫৩০ বস্তা পলিথিন জব্দ

আপডেট সময় :