ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

কুড়িগ্রামে নদীতে গোসলে নেমে হাফেজ ছাত্র নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদরাসার হাফেজ ছাত্রের মরদেহ একদিন পর উদ্ধার হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তার মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ মাদরাসা ছাত্র হাফেজ মো. তাসিম বিল্লাহ সাজিম (১৩) নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজারের বাসীন্দা জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে। সে গত ৪ মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসা থেকে হাফেজি পাস করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায় রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ৪ বন্ধু মিলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদীর তীরে বেড়াতে যায়। পরে সাজিম ও তার এক বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে নদী পাড় হয়। পরে ফেরার সময় মাঝনদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সাজিম। এসময় বাকীদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে থাকে এবং তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করলেও তাকে খুঁজে না পেয়ে পরদিন সোমবার তার লাশ নদীতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলানো হয়। নিখোঁজ মাদরাসা ছাত্রকে না পাওয়ায় সোমবার পুনরায় উদ্ধার কাজ চলাকালে ঘটনাস্থলের আধা কিলোমিটার ভাটিতে তার মরদেহ ভাসতে থাকলে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিৎ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে নদীতে গোসলে নেমে হাফেজ ছাত্র নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

আপডেট সময় :