ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কেশবপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে যশোরের কেশবপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কেশবপুর শাখার উদ্যোগে প্রবাসী গ্রাহকদের পরিবারের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) আব্দুল ওয়াদুদ।

সভায় সেলিম চৌধুরী বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠালে পরিবার নিরাপদে অর্থ পায় এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হয়। তিনি গ্রাহকদের জন্য ব্যাংকের বিভিন্ন সেবা ও বিশেষ সুবিধার বিষয়েও তুলে ধরেন।

প্রধান অতিথি হারুনার রশীদ বুলবুল বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ প্রবাসী পরিবারগুলোর মধ্যে আস্থা ও সচেতনতা বাড়াবে।

অনুষ্ঠানে গ্রাহকদের মতামত ও পরামর্শ শোনা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা, প্রবাসী গ্রাহকদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় :