ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

খাগড়াছড়িতে পাহাড় ধসে ঢাকা-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৮৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশঙ্কাটাই সত্যি হলো। ভারী বর্ষণে তিন পার্বত্য অঞ্চলে পাহাড়ের আশঙ্কায় মাইকিংও করে প্রশাসনের তরফে।

রাযামাটি, বান্দরবানে দু’দিন দরে মাইকিং চলছে। কিন্তু পাহাড়ে বসবাসকারী অনেকটাই অনড়। তারা সরে না গিয়ে নিজ ঘরে বসবাস বরছেন।

এরই মধ্যে খবর এলো, খাগড়াছড়ির আলুটিলার সাপমারায় পাহাড় ধসের। এ ঘটনায় ঢাকা-খাগড়াছড়ি ও ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উভয় দিকে আটকা পড়েছে বহু যানবাহন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস।

অপর দিকে ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক তলিয়ে গেছে। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে জেলায় ভারীবর্ষণ শুরু হয়। সড়কে পানি জমে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টির পানিতে সকাল থেকে মহালছড়ির চব্বিশ মাইল সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়াটার এলাকায় সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এলাকার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে উপজেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে পাহাড় ধসে ঢাকা-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ

আপডেট সময় :