ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু বরখাস্ত 

গাইবান্ধা প্রতিনিধি  
  • আপডেট সময় : ৪২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মঞ্জু মিয়াকে স্থানীয় সরকার বিভাগ এক আদেশে বরখাস্ত করেছে। বন্যা দূর্গতদের মাঝে বিতরনের জন্য জিআর বরাদ্দের তিন মেট্রিক টন চাল কালো বাজারে বিক্রি করার প্রমান পাওয়ায় তাকে বরখাস্ত হয় বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
ওই ইউনিয়নের স্থানীয়রা জানান, নদী থেকে বাল্কহেট দিয়ে অবৈধ বালু উত্তোলনসহ চর দখল এবং সরকারি প্রকল্পে ব্যাপক দূর্নীতি করে প্রচুর বেহিসাবি অর্থের টাকশাল গড়েছে। সেই সাথে নৌপথে চাঁদাবাজির কারনে নৌকা চালকরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্র জানায়, গত ২০২৪ সালের ১৬ জুলাই  কাপাসিয়া ইউনিয়নের বন্যা দূর্গতদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যানের অনুকূলে ত্রানের জিআর ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। জিআর বরাদ্দকৃত চাল বিতরন না করে কালো বাজারে বিক্রির করায় তা স্থানীয় জনতা আটক করে প্রশাসনকে খবর দিলে প্রশাসন এসে ইউনিয়নের কছিম বাজার এলাকায় জাহাঙ্গীর আলমের গোডাউনে গুদামজাতকৃত সরকারি চাল জব্দ করে । রোববার (২০ এপ্রিল)  স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু বরখাস্ত 

আপডেট সময় :