সংবাদ শিরোনাম ::
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত
মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী উৎপল মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের,ডামুড্যা থানার এসআই মোঃ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থা প্রতিনিধিগণ ।



















