ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঘাটাইলে ইউনানী ওষুধ ফ্যাক্টরি ও হোটেল মালিককে জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাসি-পচা খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির প্রমাণ মেলায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকার ‘মুন্সির হোটেল’-এ অভিযান চালানো হয়। এসময় হোটেলটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার (১৯ মে) সকালে ঘাটাইল উপজেলার পাকুটিয়া ও চানতারা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এছাড়াও উপজেলার চানতারা এলাকায় অবস্থিত ‘এস এ ল্যাবরেটরি’ নামের একটি ইউনানি ওষুধ উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেন কর্মকর্তারা। সেখানে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের অধিকার ক্ষুণ্নকারী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে। জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘাটাইলে ইউনানী ওষুধ ফ্যাক্টরি ও হোটেল মালিককে জরিমানা

আপডেট সময় :