সংবাদ শিরোনাম ::
ঘাটাইলে ১৬ এতিমখানায় ৩৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সরকার কর্তৃক নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত ১৬টি এতিমখানার মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান ১৬টি এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ৩৫ লাখ ৬৪ হাজার টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিনসহ বিভিন্ন এতিমখানার সভাপতি, সম্পাদক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ১৬টি এতিমখানার ২৯৭ জন এতিম শিক্ষার্থী এ অনুদানের সুবিধা পাবে।

















