ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

চাঁপাইনবাবগঞ্জের পূজামন্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকবে বিএনপি

শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় : ৪৭৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের পূজামন্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকবে বিএনপি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলার পূজামন্ডপগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করবে। সেই টিম সনাতন ধর্মাবলম্বী সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। কোথাও কোনো সমস্যা হয়, তাহলে জেলা বিএনপি তাৎক্ষণিক সেটির পদক্ষেপ নেবে। পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করে সম্প্রীতির নজির সৃষ্টি করতে হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে টাউন ক্লাবে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

হিন্দু সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধননজয় চ্যাটার্জি, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সমীর চট্রপাধ্যায় প্রমুখ।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির ইতিবাচক সম্পর্কের কথা তুলে ধরে হিন্দু নেতারা বলেন, আগামীতে তারা বিএনপির সঙ্গে থাকতে চান। বিএনপি নেতারা তাদের সুখে দুখে পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করেন তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিএনপির সদস্য আমিনুল ইসলাম, আব্দুস সালাম, ইসমাইল হোসেন, তারেক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জামান বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান মুক্তা, গোলাম কিবরিয়া কোয়েল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জের পূজামন্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকবে বিএনপি

আপডেট সময় :