ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য্য পিসি রায় ছিলেন শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজ সেবক

পাইকগাছা প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায়) এর জন্মগৌরবে তার জন্মভুমি দক্ষিণ খুলনার পাইকগাছার রাড়ুলী গ্রাম ধন্য হয়েছে। এই বিজ্ঞানী ছিলেন একাধারে শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজ সেবক, সমবায় আন্দোলনের পুরোধা এবং রাজনীতিবিদ।

শুক্রবার (২ আগস্ট) খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান একথা বলেন।

তিনি বলেন, পি, সি রায় ১৮৯২ সালে কলকাতার মানিক তলায় মাত্র ৮’শ টাকা পুঁজি নিয়ে বেঙ্গল কেমিক্যাল এ্যান্ড ফার্মাসিউটিক্যাল ঔষধ শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কাপড়ের মিল ও জন্মভূমি রাড়ুলীতে সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন। জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপসচিব মো: ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইখতারুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল ওহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য্য পিসি রায় ছিলেন শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজ সেবক

আপডেট সময় :