ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

জাতি গঠন ও সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, জাতি গঠন ও সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। এ জন্য কিশোরীদের মধ্যে (৬ষ্ঠ শ্রেণী-১০ম শ্রেণী) ঋতুবর্তীকালীন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়নে সচেতনতা সৃষ্টি করতে হবে।

বুধবার রাজধানীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে স্যানিটারী ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানের এ সব কথা বলেন তারা। জিএনবি’র ডিভেলপমেন্ট ইউনিটের হেড অব পার্টনারশিপ অখিল বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিনা বেগম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা কাজী তহুরা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন, বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আহমেদ আলী এবং জিএনবি’র প্রকল্প ব্যবস্থাপক রতন বালা ও কমিউনিকেশন ম্যানেজার আল-ইমরান মঞ্জু।

অনুষ্ঠানে ১২তম স্যামসাং ভিলেজ প্রজেক্টের অন্তর্ভূক্ত ৪টি পার্টনার স্কুলের ৬৮৫ জন কিশোরীর মধ্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় ওই সকল স্কুলে শিক্ষার মান উন্নয়ন, উপস্থিতির হার বাড়ানো, ঝড়ে পরা রোধ ও অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ওই সকল স্কুলে শিশু বান্ধব ক্লাসরুম, সাইন্স ল্যাব, লাইব্রেরি প্রতিষ্ঠা করা, ছাত্র-ছাত্রীদের হেলথ চেক আপ ও হাইজিন কিট বিতরণ, কিশোরীদের জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ওয়েস্ট বিন স্থাপন, পরিবেশ রক্ষায় বাগান তৈরি এবং শিশু অধিকার, স্বাস্থ্য ও পরিবেশগত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতি গঠন ও সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি

আপডেট সময় :