জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) এ জাতীয় পর্যায়ে ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানারআপ হওয়ার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা (ভূমি) কমিশনার মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, কোচ রুকুনুজ্জামান লিটন, ম্যানেজার জিয়াদুল ইসলাম, কর্মকর্তা তরিকুল ইসলাম রিপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী তাদের বক্তব্যে (বালক) ফুটবলারদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তারা যেন আরও ভালোভাবে খেলার চর্চা চালিয়ে সুনাম অর্জন করেন। এ ব্যপারে তাদের সহযোগিতার আশ্বাস দেন। শেষে অতিথিরা নারী ফুটবল দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা হিসেবে স্কুল ব্যাগ ও ফুলের তোড়া তুলে দেন।
উল্লেখ্য ; গত ২০জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) ফাইনাল খেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় দাড়িয়াল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ত্রিশালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় লড়াই করে। খেলায় দরিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে রানারআপ হওয়ার পুরস্কার গ্রহণ করে।















