ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

জামানত ছাড়াই প্রবাসীরা পাবেন ১০ লাখ টাকার ঋণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামানত ছাড়াই ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এখন থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে প্রবাসীদের পরিবার। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলো হয়, আর্থিক সুবিধা সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাংকগুলো গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে সঠিক উদ্দেশ্যে প্রবাসীদের ঋণ দিতে পারবে। তবে এসব প্রবাসী ঋণগ্রহীতাদের আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিট্যান্স প্রেরক হতে হবে। ঋণের পরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা বা তার কম হবে। যারা ঋণ নেবেন তাদের পাঠানো রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে, এইক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে প্রবাসীদের পরিবার সহজেই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। এই ঋণটা পরিশোধ হয়ে যাবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে।

তিনি আরও বলেন, নতুন সরকার প্রবাসীদের জন্য নতুন নতুন সুযোগ বৃদ্ধি করবে। এটি একটি নতুন সুবিধা। ব্যাংকগুলো প্রবাসীদের পূর্বের রেমিট্যান্স পাঠানোর রেকর্ড থেকে সর্বোচ্চ কোনও গ্রাহক কত ঋণ পেতে পারে তা নির্ধারণ করবে। তবে এক্ষেত্রে জামানত রাখার ক্ষেত্রে কড়াকড়ি নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামানত ছাড়াই প্রবাসীরা পাবেন ১০ লাখ টাকার ঋণ

আপডেট সময় :