ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ২০৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাকিবুল (৮)
জাকারিয়া (৯) আমিন ১০ পিতা সাহেব আলী নামের ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত তিন ছাত্রই উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোবাবর বিকেলে ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়ীতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দিলে তিন শিক্ষার্থী মারাক্তক ভাবে আহত হয়। পরে আহতের স্বজনা দ্রুত উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করে। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়া ও আমিনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক মাইক্রোবাস ও তার ড্রাইবারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক মাইক্রোবাস ও তার চালকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় :