ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঝিনাইদহের উদ্দ্যোগে আয়োজিত এই মেলায় পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ও আধুনকি উদ্ভাবন কৃষকদের মাঝে তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানর প্রধান অতিথি আব্দুল আওয়াল বলেন, এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে এবং তা মাঠপর্যায়ে প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়াতে পারবে। তিনি বলেন, কৃষি ব্যবস্থা আধুনিকায়ন হলে কৃষককে চাষে আরো বেশি উদ্বুদ্ধ করা সম্বভব হবে।

প্রদর্শনীতে আধুনিক সবজি, ফলসহ ড্রোন প্রযুক্তি, জলবায়ু সহনশীল শস্য উৎপাদন, জৈব সার, আধুনিক সেচ ব্যবস্থা ও স্মার্ট কৃষি যন্ত্রপাতি নিয়ে স্টল বসানো হয়। মেলায় অংশ নেওয়া কৃষক মহিউদ্দীন জানান, নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি তারা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তার বিষয়েও ধারণা পেয়েছেন। উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী জানান, মেলাটি কৃষি খাতে টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন

আপডেট সময় :