সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
- আপডেট সময় : ৪৬৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে জিয়া মঞ্চ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়। সকালে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের নেতৃত্বে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। সেখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে। বিতরণের সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, সহ-দফতর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















