ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

টেকনাফে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ‘শুগুলা’ গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর চিরুনি অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আলী হোসেন প্রকাশ ‘শুগুলা’ (৪৩) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৬ জুন) বিকেলে টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল।বুধবার (১৭ জুন) র‌্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, জিআর সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামি টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর র‌্যাব-১৫ এর একটি বিশেষ আভিযানিক দল ১৬ জুন বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে কৌশলগতভাবে এলাকাটি ঘিরে ফেলে পলাতক আসামি মো. আলী হোসেন প্রকাশ ‘শুগুলা’-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আলী হোসেন প্রকাশ শুগুলা টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে। তার মায়ের নাম লায়লা বেগম। দীর্ঘদিন ধরে তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে র‌্যাব সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ‘শুগুলা’ গ্রেপ্তার

আপডেট সময় :