ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মুন্সিগঞ্জ অ্যান্টিভেনম সংকট

ঢাকায় নেয়ার পথে নারীর মৃত্যু

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ
  • আপডেট সময় : ২৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছরের ডিসেম্বর থেকে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে সরবরাহ নেই অ্যান্টিভেনম (বিষ প্রতিষেধক)। তাই গত ৬ মাসের মত আজও ঢাকায় পাঠিয়ে দেয়া হয় এক সাপে কাটা রোগীকে। কিন্তু পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক ৪টার দিকে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় চায়না মণ্ডলকে একটি বিষধর সাপ কামড়ালে ভোর সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তিনি। জরুরী বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক তার রক্ত পরীক্ষা করে নিশ্চিত হন তার শরীরে বিষ রয়েছে। কিন্তু হাসপাতালে বিষ প্রতিষেধক না থাকায় তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সকাল ৮টার দিকে ঢাকার পথে রওনা দিলে রাস্তায় মৃত্যু হয় ওই নারীর।
মৃত চায়না মণ্ডল (৪৫) টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার পানাত মণ্ডলের স্ত্রী। এদিকে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর বলেন, গত বছরের ডিসেম্বর থেকে হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নেই। বিষয়টি স্টোরকিপার দেখভাল করেন। কিন্তু তিনি আমাকে এটি জানাননি। আমি আজই ঢাকায় অ্যান্টিভেনমের জন্য যোগাযোগ করেছি। আশা করি কালকের মধ্যে পেয়ে যাবো।
এর আগে গত শুক্রবার একই উপজেলার সোনারং গ্রামের পিয়ারা বেগমকে (৫০) সাপে কামড় দিলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তাকেও অ্যান্টিভেনম না দিয়ে ফিরিয়ে দেয়া হয় হাসপাতাল থেকে। ওই নারীকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জ অ্যান্টিভেনম সংকট

ঢাকায় নেয়ার পথে নারীর মৃত্যু

আপডেট সময় :