ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

মোঃ সাদ্দাম হোসেন, (কুমিল্লা উত্তর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের পশ্চিম পাড়ায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক দুইটায় মকবুল হাজীর বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। জানা যায় , প্রায় ১৩ সদস্যের একটি ডাকাত দল রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে। দুবাই প্রবাসী মকবুল হাজীর বড় ছেলেকে হাত-পা বেঁধে তারা পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে রেখে প্রায় ৫০ মিনিট ধরে পুরো বাড়ি তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, ডাকাতির সময় কেউ প্রতিরোধের চেষ্টা করলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং অস্ত্রের মুখে সবাইকে চুপ থাকতে বাধ্য করা হয়। ঘটনার পরপরই স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাত আসার খবর জানিয়ে গ্রামবাসীকে জাগ্রত করে এবং ডাকাতদের ধরার চেষ্টা করে। চেষ্টা করেও ডাকাতদের ধরতে ব্যর্থ হয় গ্রামবাসী। পরে পুলিশকে খবর দেন তারা।
পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, “ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং তদন্ত শুরু করেছি। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় :