ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

দাউদকান্দির ইলিয়টগঞ্জে জমে উঠছে ঈদের বাজার

মোঃ সাদ্দাম হোসেন, (কুমিল্লা উত্তর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লা দাউদকান্দির ইলিয়টগঞ্জে জমে উঠছে ঈদের বাজার। মার্কেট গুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। ঈদে পছন্দের পোষাকটি কিনতে ক্রেতারা ছুটছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে। আর তাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও দেশী-বিদেশী বিভিন্ন পোশাকে সাজিয়েছেন দোকান।

এরই মাঝে সাধ ও সাধ্যের মধ্য থেকে ঈদ বাজারে কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ঈদ কেনাকাটায় শুধু কাপড়ের দোকানে নয় ভীড় হচ্ছে জুতা, কসমেটিক্স প্রসাধনীসহ অন্যান্য দোকান গুলোতেও। ঈদের কেনাকাটায় মার্কেট গুলোতে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে শার্ট-প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি-পায়জামা, ট্রাউজার, বাচ্চাদের পোশাক, নারীদের শাড়ি, শার্ট পিস, প্যান্ট পিস, থ্রি-পিস, বেল্ট, জুতা, গেঞ্জি, লুঙ্গি ইত্যাদি। তবে এই মূহুর্তে ক্রেতাদের আকর্ষন এবং আগ্রহ বেশি বাচ্চাদের পোষাকের দিকে।

বাড়তি ভিড় ও ঝামেলা এড়াতে অনেকেই সেরে ফেলছেন ঈদুল ফিতরের কেনাকাটা। তবে ক্রেতাদের অভিযোগ, এবার পোশাকের দাম কিছুটা বেশি। এর জবাবে বিক্রেতারা বলছেন, বিশ্ববাজারে সব কিছুর দামই এখন বাড়তি, এর প্রভাব পোশাকের ওপরও পড়েছে। মানুষ শুধু দেখতে আসছে না। পছন্দ ও দামে মিললে পণ্য কিনে নিচ্ছে। সামনে আরও বিক্রি বাড়বে বলে তাদের প্রত্যাশা। ঈদ-উল ফিতর যত ঘনিয়ে আসছে, কুমিল্লার ঐতিহ্যবাহী ইলিয়টগঞ্জ পোশাক ও কাপড়ের মার্কেট তত জমে উঠছে। প্রতিটি দোকানেই দিনরাত ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাউদকান্দির ইলিয়টগঞ্জে জমে উঠছে ঈদের বাজার

আপডেট সময় :