ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

দাগনভূঞা তুরস্ক রাষ্ট্রদূতের আতার্তুক স্কুল পরিদর্শন

শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা
  • আপডেট সময় : ৩৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর দাগনভূঞায় আতার্তুক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ফেনীর দাগনভূঞায় তুরস্কের জাতির পিতা কামাল আর্তাতুকের স্মরণে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি তুরস্কের অর্থায়নে পরিচালিত স্কুলের বিভিন্ন উন্নয়ন কাজের খোঁজ খবর নেন। স্কুলের প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ জানান, ‘স্কুলের শুরু থেকে তুরস্ক সরকার সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার স্কুলটি পরিদর্শনে আসেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। তিনি এ সময় মাঠ ভরাট, রঙের কাজ, এসি মেরামত ও সংস্কার কাজ পরিদর্শন করেন। স্কুলের কাজের খরচ তুরস্ক সরকার নির্বাহ করছে বলেও জানান তিনি।’এ সময় স্কুল পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূতের সাথে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক এনায়েত উল্লাহসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্কের স্মরণে ১৯৩৯ সালে ফেনীর দাগনভূঞায় প্রতিষ্ঠিত হয়েছিল আতার্তুক আদর্শ উচ্চ বিদ্যালয়। ওই সময়ের ফেনীর মহকুমা প্রশাসক মিজানুর রহমানের প্রস্তাবে স্কুলটি কামাল আর্তাতুকের নামে নামকরণ করা হয়েছিল। পরে পাকিস্তান সরকারের সময়ে শিক্ষা সচিব ফজলুর রহমান তুরস্কের কলকাতা হাইকমিশনে স্কুল প্রতিষ্ঠার বিষয়টি জানালে তারা স্কুলটির খোঁজ খবর নেন। পরে ১৯৮১ সালে এরশাদ সরকারের সময়ে তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী তুরুগুত এজাল ও প্রেসিডেন্ট কানন ইব্রাহিম স্কুল পরিদর্শনে এসে ৮ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। স্কুলে তুরস্ক সরকারের সহযোগিতা আশ্বাস দেন। তখন থেকে এই স্কুলে তুরস্ক সরকার সহযোগিতা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাগনভূঞা তুরস্ক রাষ্ট্রদূতের আতার্তুক স্কুল পরিদর্শন

আপডেট সময় :