ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ‘২০২৫ সাতদিন ব্যাপী শুরু

দিনাজপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ৪১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজন সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। গত ২৮শে মে বুধবার সকালে র‌্যালী, আলোচনাসভা এবং সাতদিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম। কর্মসূচি চলবে ৩রা জুন পর্যন্ত।

র‌্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভাতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা শাহ মোহাম্মদ শরিফ। জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চানালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক এ. টি. এম নাজমুল হুদা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব। সপ্তাহব্যাপী কর্মসূচির বিস্তারিত উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সিভিল সার্জন অফিসের সহকারি তৌহিদুল ইসলাম।

জাতীয় পুষ্টি সপ্তাহ‘২০২৫ সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে, প্রথম দিনে ২৮ মে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ গ্রহনে জেলা এবং উপজেলা পর্যায়ে র‌্যালী এবং আলোচনাসভা। ২৯ মে পুষ্টিখাতে সরকারের গৃহীত কার্যক্রম অর্জন চ্যালেঞ্জ মোকাবেলার উপায় ও পুষ্টি বিষয়ক আলোচনাসভা এবং শিশুদের চিত্রাংগন প্রতিযোগিতা, ৩০মে ইসলামী ফাউন্ডেশন ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মসজিদে আগত মুসল্লীদের বয়ানে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য পুষ্টিবার্তা প্রচার এবং জেলা পর্যায়ে কমপক্ষে ৩টি এতিমখানা লিল্লাহ বোডিংয়ে পুষ্টিবার্তা প্রচারসহ পুষ্টিকর খাদ্য বিতরন।

৩১ মে মাঠ পর্যায়ে আগত রোগী ও স্বজনদের পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য প্রচার, সদর হাসপাতালে পুষ্টি বিষয়ক কাউন্সিলিং, জেলার মাধ্যমিক পর্যায়ে স্কুলের ছাত্রছাত্রীদের সমাবেশের আয়োজন এবং পুষ্টিবার্তা পৌছানো, খাদ্য ও পুষ্টি বিষয়ক রচনা প্রতিযোগিতা, ১লা জুন মা সমাবেশ, এখানে গর্ভবত মা শিশুর খাদ্য ও পুষ্টি চাহিদা পুরনে সঠিক উপায় সম্পর্কে অবহিত করা, ২রা জুন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রবীনদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনাসভা এবং প্রবীন ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা। তাছাড়া সমাপ্তির ৭ম দিনে জেলা পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে পুষ্টি বিষযক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনের মাধ্যমে ঘটবে কর্মসূচির সমাপ্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ‘২০২৫ সাতদিন ব্যাপী শুরু

আপডেট সময় :