ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

দূর্গম পাহাড়ের ক্যাম্পগুলোতে সেনাবাহিনীর সাথে আনসারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে: বিগ্রেডিয়ার জেনারেল

বাসুদেব বিশ্বাস,বান্দরবান
  • আপডেট সময় : ৩৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেছেন, প্রত্যন্তঞ্চলে দূর্গম পাহাড়ের ক্যাম্পগুলোতে সেনাবাহিনীর সাথে আনসারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাছাড়া বিভিন্ন স্থানে আভিযানিক হিসেবে আনসার সদস্যরা কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের দায়িত্ব অবদান রেখে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বান্দরবান শহরে হোটেল হিলভিউ কনভেনশন হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে এই মন্তব্য করেন প্রধান অতিথি।

বিগ্রেডিয়ার জেনারেল বলেন, বেসরকারি, সরকারী, ইউনিয়ন গ্রামসহ প্রতিটি পর্যায়ের আনসার বাহিনী সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতেও এই বাহিনী ভূমিকা রাখবে বলে আশ্বাস রাখেন।

সমাবেশে জেলা প্রশাসক শামিম আরা রিনি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও আনসার ব্যটালিয়নের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার, গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোতালিব হোসেনসহ আনসার সদস্যরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা সমাবেশে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিউসি, পিএসসিসহ অতিথি বৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দূর্গম পাহাড়ের ক্যাম্পগুলোতে সেনাবাহিনীর সাথে আনসারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে: বিগ্রেডিয়ার জেনারেল

আপডেট সময় :