ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নওগাঁ সদরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

মোঃ কামরুল হাসান, নওগাঁ সদর প্রতিনিধি 
  • আপডেট সময় : ৪৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের নেতৃত্বে নওগাঁয় চলছে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার অভিযান।নওগাঁ সদরে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন।সঙ্গে করা হয়েছে অর্থদন্ডও।
বুধবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ২ ঘন্টা সদর উপজেলার শিকার পুরের গোয়ালী এলাকায় মেসার্স সরাইল ব্রিকসে অভিযান চালানো হয়। এছাড়াও ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার মোট ৯টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান দিনার। এ সময় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস, আনসারসসহ অন্যরা সার্বিক সহযোগিতায় ছিল। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁ সদরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট সময় :