ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নালিতাবাড়ীতে রাতের আঁধারে শতাধিক গাছের চারা কেটে দিয়েছে দূর্বৃত্তরা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ৪৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সেকান্দার আলী নামে এক কৃষকের বাগানের প্রায় শতাধিক আকাশমনি গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামের সেকান্দার আলী একজন চা দোকানী। নিজের এক একর জমির আকাশমনি বাগানে নতুন করে কয়েক বছর আগে দেড়শতাধিক আকাশমনি গাছের চারা রোপন করেন৷

ঘটনার দিন অন্যান্য দিনের ন্যায় বাড়ীর পার্শ্বে বাজারে নিজের চা দোকানে রাত যাপন করছিলেন৷ সকালে তার মা করিমন নেছা তার দোকানে গিয়ে জানায় যে,তার বাগানের প্রায় ১একশোর মতো আকাশমনি গাছের চারা কে বা কারা কেটে দিয়েছে৷সেকান্দার শনিবার সকালে নিজ বাগানে গিয়ে দেখেন তার বাগানের ছোট ছোট আকাশমনি গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। তার ধারণা,পূর্ব শত্রুতার জেরে রাতে  গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।সেকান্দার আলী বলেন,অনেক কষ্ট করে বাগানটা করেছিলাম। স্থানীয় কতিপয় কিছু ব্যক্তি আমার সাথে শত্রুতা করে রাতের আঁধারে গাছগুলো কেটে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই৷স্থানীয় কৃষক সাইদুল ইসলাম,উসমান গণি ও শেখ আব্দুল বলেন,এভাবে গাছ কাটা ঠিক হয়নি৷এটি ন্যাক্কারজনক ঘটনা৷ যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে রাতের আঁধারে শতাধিক গাছের চারা কেটে দিয়েছে দূর্বৃত্তরা

আপডেট সময় :