ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

দেড় যুগ ধরে পালিয়ে থেকেও রক্ষা পেলো না স্ত্রীকে হত্যাকারী স্বামী

নীলফামারীতে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেড় যুগ ধরে পালিয়ে থেকেও রক্ষা পেলো না স্ত্রীকে হত্যাকারী স্বামী, অবশেষে পুলিশের জালে পরলো ধরা। নীলফামারীতে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে গিয়েও রক্ষা পায়নি স্বামী আবুল কাশেম । পালিয়ে দীর্ঘ দেড় যুগ দেশের বিভিন্ন প্রান্তে কাটিয়ে দিলেও আটকা পড়েছে পুলিশের জালে। শনিবার গভীর রাতে র‌্যাবের সহায়তা নিয়ে আবুল কাশেমকে গাজীপুর থেকে আটক করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
জানা যায়, নীলফামারী সদরের বাড়াইপাড়া এলাকায় মোসাম্মদ বেগম খাতুনকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে যায় তার স্বামী আবুল কাশেম। ঘটনাটি ঘটে ২০০৭সালের ১৮আগস্ট। পরে নিহত বেগম খাতুনের বড় ভাই ইয়াসিন আলী থানায় মামলা করে। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল কাশেমকে মৃত্যুদন্ড প্রদান করা হয়। সেই থেকে পলাতক ছিলেন আবুল কাশেম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, আবুল কাশেম ২০০৭সালে তার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে একাই গোপনে দাফন করেন। পরে ঘটনা জানাজানি হলে আবুল কাশেম পালিয়ে যায়। সেই থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যু দন্ড প্রদান করা হয়। শনিবার রাতে র‌্যাবের সহায়তায় তাকে ধরে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেড় যুগ ধরে পালিয়ে থেকেও রক্ষা পেলো না স্ত্রীকে হত্যাকারী স্বামী

নীলফামারীতে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেট সময় :