ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নেছারাবাদে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদে ডোবায় পড়ে সার্থক সুতার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সার্থক উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সৌরভ সুতারের ছেলে।
গতকাল শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে উপজেলার দৈহারী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরে বসে গল্প করছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে ভাসতে দেখা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেছারাবাদে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় :