সংবাদ শিরোনাম ::
নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে জমি বিক্রয়ের সাইনবোর্ড টাঙানোর অভিযোগ
নেত্রকোণা প্রতিনিধি
- আপডেট সময় : ৪১৯ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার শহীদুল্লাহ্ এর ক্রয়কৃত সম্পত্তিতে অবৈধভাবে সাইনবোর্ড টাঙিয়ে বিক্রির পায়তারার অভিযোগ ওঠেছে। জমির মালিক মৃত উমর আলীর ছেলে শহীদুল্লাহ্ জানান, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কুট্টাকান্দার মৌজার জেএল নং- (বিআরএস) ১৫, খতিয়ান নং- (বিআরএস) ১৮৬, দাগ নং- (বিআরএস) ৮৯৯, খারিজ খতিয়ান ৩৮৬ আমার ক্রয়কৃত সম্পত্তির উপর অবৈধভাবে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক সাইনবোর্ড টানিয়ে ক্রয় সূত্রে মালিকানা দাবি করতেছে। যা সম্পূর্ণ বেআইনী ও মিথ্যা। তিনি আরও জানান, এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

















