ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

পটুয়াখালীতে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিমন পরিষদ

পটুয়াখলী প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর সদর উপজেলার কমলাপুরে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তাতে স্থানীয় লিমন পরিষদ চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার ইউনিয়নের মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জুমানা স্পোর্টিং একাডেমীকে ১-০ গোলে হারিয়ে লিমন পরিষদ চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

ফাইনাল ম্যাচ দেখতে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক ভিড় করে। কোথাও জায়গা না পেয়ে উৎসুক দর্শক বিভিন্ন ছাদ, টিনের ছাউনি ও উঁচু গাছে চড়ে খেলা উপভোগ করেন।

সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম ও কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা।

এসময় টুর্নামেন্টের আহবায়ক আ. জলিল মৃধা ও সদস্য সচিব প্রকৌশলী শামিম মিয়া, সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমান, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষকমও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, প্রযুক্তির অপব্যবহার ও অপসংস্কৃতির গ্রাস থেকে রক্ষা করে স্থানীয় তরুণদের নিয়ে একটি সুস্থ, সুন্দর সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট ভূমিকা অনন্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালীতে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিমন পরিষদ

আপডেট সময় :