ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

পলিথিন বিকল্প পণ্যমেলার উদ্বোধন

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১ অক্টোবর থেকে শপিং মলে এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিনের বিকল্প ব্যবহার কার্যক্রম শুরু করতে হবে

১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধের অভিযান শুরু হবে

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী প্রজন্মকে রক্ষায় পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী ১ অক্টোবর থেকে শপিং মল এবং ১ নভেম্বর থেকে কাচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করার আহ্বান জানানো হয়। ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধের অভিযান শুরু হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, পরিবেশ উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শপিং সেন্টার ও দোকান মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম চলছে। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হবে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম, দোকান মালিক সমিতির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, এসডো মহাসচিব ড. শাহরিয়ার হোসেন এবং বিইউপি পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুর রহমান ভূঁইয়া প্রমুখ।

এর আগে পরিবেশ উপদেষ্টা নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রীর মেলা উদ্বোধন করেন এবং ২৪ টি স্টলে ঘুরে দেখেন। মেলায় সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করেন। পুনঃব্যবহারযোগ্য ব্যাগ, পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, বাঁশ ও বেতের তৈরি পণ্য প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পলিথিন বিকল্প পণ্যমেলার উদ্বোধন

আপডেট সময় :