ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুড়ে ছাই বিএনপির কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়ে গেছে। রোববার গভীর রাতে উপজেলার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম এবং ইউনিয়ন বিএনপির কার্যালয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রওশন জামান জানান, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। আমার দোকানের ঔষুধ, সার সব পুড়ে গেছে। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুড়ে ছাই বিএনপির কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট সময় :